গল্প লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
গল্প লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

১৬ জুল, ২০২১

ইতিবাচক চিন্তাভাবনা সফলতার চাবি

 "আল্লাহ মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন আমাদের কাজের পরীক্ষার জন্য । কে  ভালো কাজ করে আর কে মন্দ কাজ করে আল্লাহ তার হিসাব নিবেন,তিনি পরাক্রমশালী, তিনি ক্ষমাশীল। " -আল কুরআন, সুরা ৬৭- আল-মুলক,আয়াত ২।

আল্লাহ আমাদের যে সুন্দর জীবন দিয়েছেন তার সঠিক ব্যবহার করে আল্লাহর এই অতুলনীয় দানের আমানতদারী রক্ষা করতে হবে। সঠিক পথে চলে আল্লাহর আমানতের খেয়ানত থেকে যেমন রক্ষা পাওয়া যাবে, তেমনি নিজের ইহলোকিক ও পরলোকিক জীবন সুখের  হবে। তার জন্য নিচের কথাগুলো মনযোগ দিয়ে পড়ুন এবং নিয়ম মেনে চলুন। 

১। আমদেরকে ভালো কাজ করতে হবে যাতে আল্লাহর কাছে পরীক্ষায় হেরে না যাই। নিজের উপর বিশ্বাস রাখুন। বিশ্বাস করুন আপনি যা করছেন তা সঠিক। 

২।আল্লাহর নিকট প্রার্থনার শক্তি পরীক্ষা করুন। 

৩।শান্তিপূর্ণ মন শক্তি উৎপাদন করে। 

৪।নিজের সুখ নিজেই তৈরি করুন। 

৫।আকস্মিক ক্রোধ ও বিরক্তি থেকে বিরত থাকুন। 

৬।উদ্বিগ্ন হওয়া থেকে মুক্ত থাকুন। 

৭।ব্যক্তিগত সমস্যা কাগজে লিখে সমাধানের চেষ্টা করুন। 

৮।জীবনের শক্তি যখন অবসন্ন, মনে নতুন চিন্তা এবং সর্বশক্তিমান আল্লাহর ধ্যান করুন। 

৯।শক্তি লাভের জন্য শিথিল হওয়া প্রয়োজন।  নিশ্চিন্তে ঘুমান। 

১০। মানুষের ভালবাসা অর্জনের চেষ্টা করুন। মানুষের সাথে ভালো ব্যবহার করুন।

১১। "মনের ব্যথা" দূর করার জন্য শারীরিক পরিশ্রম করুন।  মনের কষ্ট কিছু লাভ হয় মস্তিষ্কের কিছু কোষ  পরিশ্রমে অংশ গ্রহন করে বলে । আল্লাহর সাহায্য কামনা করুন। বিশ্বাস করুন আল্লাহ পারেন না এমন কিছু নাই।

মদ জুয়া নয়, ভালো কাজ মানুষের মনে প্রশান্তি আনে। 

১২।"মঙ্গল কর কাজ " মুখমন্ডল উজ্জ্বল করে। আল কুরআনের সূরা ১০-ইউনুস এর ২৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন -

"যারা মংগলকর কাজ করে তাদের জন্য আছে মংগল এবং আরও অধিক। কালিমা ও হীনতা তাদের মুখমন্ডলকে আচ্ছন্ন করবে না। তারাই জান্নাতের অধিবাসী, সেথায় তারা স্থায়ী হবে। "

১৩। "মন্দ কাজ "  মনে হীনতা আচ্ছন্ন করে এবং মুখমন্ডল কালিমাযুক্ত করে।মঙ্গল কর কাজ কর মুখমন্ডল উজ্জ্বল হবে। আল কুরআনের সূরা১০- ইউনুস এর ২৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন -

"যারা মন্দ কাজ করে তাদের প্রতিফল স্বরূপ মন্দ এবং তাদেরকে হীনতা আচ্ছন্ন করে। আল্লাহ থেকে তাদের রক্ষা করার কেউ নাই। তাদের মুখমণ্ডল যেন রাতের অন্ধকারের আস্তরনে আচ্ছাদিত।  তারা অগ্নির অধিবাসী যেখানে তারা স্থায়ী হবে।"

১৪। আপনি সফল এবং সুখী হতে চান? 

সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা রাখুন। আপনি পরিশ্রম করবেন আর তার প্রতিদান দিবেন আল্লাহ। অতীতের ব্যর্থতাকে ভুলে যান, নতুনভাবে শুরু করুন, সমস্যাগুলো কাগজে লিখে সমাধানের চেষ্টা করুন। কাজে যে ফলাফল আসে তার জন্য আল্লাহর  কাছে প্রশংসা  করুন। 

 কর্মের পাশাপাশি ধর্ম পালনে মনোযোগী হন। ইনশাআল্লাহ সফলতা আসবে। মানসিক শান্তি আসবে। 





১৪ জুল, ২০২১

ইসলাম ধর্মের সবচেয়ে ভালো এবাদত

  আল্লাহর উপর ঈমান এনে তার হুকুম পালন করা, সৎ কাজ করা, ধৈরয ধারণ করা এবং সৎ কাজ ও ধৈরযের উপুদেশ দেওয়া। 

আল্লাহর প্রতি ঈমান আনার পর, আল্লাহর রাসুল,  ফেরেস্তা, আসমানি কিতাব এর উপর ঈমান এনে নামাজ, রোজা, হজ্জ, যাকাতের পর মানুষের সাথে ভালো ব্যবহার করাই হলো ইসলাম ধর্মের সবচেয়ে উত্তম ইবাদত। 



আল্লাহর ৯৯ নাম

২৫ অক্টো, ২০২০

আমার ক‌ভিড১৯ আক্রান্ত কালীন সময়

বউ মার উপ‌দেশ :
    আমার আগে থেকে ধুলাবালি, ঠান্ডা এলার্জি মানে খুসখুসে কাশি, কফ এগুলো থাকার কারণে প্রথমদিকে কিছু বুঝতে পারিনি। স্ত্রীর জ্বর মাথা ব্যাথা। শাশুড়ির জ্বর মাথাব্যথা ,শ্যালিকার শরীর ভালো নেই আরও কিছু দিন আ‌গে থে‌কে। যখন আমার জ্বর মাথা ব্যাথা শুরু হল তখন সন্দেহ হল। প্যারাসিটামল খেয়ে জ্বর সাময়িক কমতে থাকল। কিন্তু শরীর সবার  দুর্বল হতে লাগলো। খেতে থাকলাম মসলা দেওয়া গরম পানি, লেবু, চা। ‌দি‌নে ৪/৫ বার ।
বৌমা ঔষধের তালিকা পাঠিয়েছে সে অনুযায়ী জ্ব‌রে প্যারাসিটামল পাতলা পায়খানায় স্যালাইন। শেষের দুর্বলতায় মাল্টিভিটামিন। 
বাড়ি থেকে বের হওয়া বন্ধ 14 দিন কভিড ১৯ টেস্ট এ পজিটিভ আসার পর হাসপাতাল থেকে জানালেন। মাস্ক পড়া ছিল বাধ্যতামুলক ।
সময় কাটানো খুবই কষ্টকর। 23 দিন পর দ্বিতীয় দফায় কভিড টেস্ট করালাম। এবারে রেজাল্ট নেগেটিভ আসলো। শরীর খুব দুর্বল। 35 দিন পর অফিসে যোগদান করলাম। এ সময়টা গ্রামের বাড়িতে সময় কাটিয়েছি। চেষ্টা করেছি সাথে থাকা ছোট ছেলেটা যেন আক্রান্ত না হয়। আলহামদুলিল্লাহ ছোট ছেলেটা ভালোই ছিল এবং ভালো আছে। 

Feartured Post

জামায়াত–শিবিরের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া যাবে অনলাইন ডেস্ক

  কলকাঠি রাজনীতি ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জামায়াতের dhaka-post জ্যেষ্ঠ প্রতিবেদক ১ আগস্ট ২০২৪, ১৭:৩৩ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি...

জনপ্রিয় পোস্ট