বেরসিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বেরসিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

৫ নভে, ২০২০

‌মোরা অজ্ঞ আল্লাহ সর্বজ্ঞ- ক‌বিতা (সুরা ইয়াসিন ৫৩-৮৩)

‌লেখক ~ Admin
(আল কুরআন, সুরা ইয়া‌ছিন -৫৩ হ‌তে ৮৩ অবলম্ব‌নে)

শুরু আল্লাহর নামে। 
ভরপুর যিনি রহিম রহমান‌ে। 

কেয়ামত আল্লাহর হুকুম, শুধু একটি ভীষন শব্দ,
 তার সামনে করবেন হাজির, করবেন সব কিছু জব্দ। 
 অবিচার  হবে নাকো প্রতিফল দিনে,
আনন্দে থাকিবে স্ত্রীসহ বেহেশতী গণে। 
ফলমূল যা চাহিবে সবই তারা পাবে,
আল্লাহর পক্ষ হতে " সালাম" বলা হবে। 

বলা হবে ,"পাপিরা আজ পৃথক হয়ে যাও",
 দোযখের শাস্তি ভোগ করে নাও। 
নিষিদ্ধ শয়তানের ইবাদত‌ে ছিলে মশগুল,
 আল্লাহর ইবাদত ছেড়ে করেছ ভুল।
এই সে জাহান্নাম যাতে কাফেরেরা ছিল  অন্ধ,
হাত-পা সাক্ষী দিবে,তোমার বিরুদ্ধে মুখ থাকবে বন্ধ ।

আল্লাহ দিয়েছেন দৃষ্টিশক্তি পঞ্চেন্দ্রিয় চলার মত পা ,
দীর্ঘজীবী ,বৃদ্ধ করে বুঝিয়ে‌ছেন তার কত ক্ষমতা! 
কোরআন কবিতা নয় ,আল্লাহর উপদেশ বাণী,
বিশ্বাসীদের ভয় প্রদর্শন ,অবিশ্বাসীদের শাস্তি জা‌নি ।
রবের সৃষ্টির কতক বাহন ,কতক খাবার,
 উপকার পেয়েও এ জাতি অকৃতজ্ঞ হল আবার। 
যাদের‌ে উপাস্য ধরেছ আল্লাহ ছাড়া,
 জাহান্নামে কিছুই করিতে পারিবে না তারা ।

আল্লাহ সৃ‌জিয়াছ‌েন মানুষ শুক্রবিন্দু হতে,
 তর্ক করে বলে, "পঁচিলে অস্থিতে  প্রাণ দিবে কে?" 
যিনি প্রথমবার সৃজিয়া‌ছেন, তি‌নিই  দিবেন প্রাণ,
যিনি সবুজ বৃক্ষ হতে অগ্নি করেন উৎপাদন  ।
যিনি আকাশ পৃথিবী করেছেন সৃজন,
 তিনি অনুরুপ সৃষ্টিতে কি নহে সক্ষম ? 
তিনি "হও" বললে হয়ে যায়, মোরা অজ্ঞ, 
ফিরতে হবে তারই কাছে, তিনি মহাস্রষ্টা, সর্বজ্ঞ। 

 
 

১ নভে, ২০২০

অতুলনীয় সৃষ্ট‌ি - ক‌বিতা (সুরা ইয়াসিন ৩৩-৫০)

‌লেখক ~ বের‌সিক
(আল্ কুআন,সুরা ইয়াছ‌নি ৩৩ হ‌তে ৫০ অবলম্ব‌নে)


বিসমিল্লাহির  রাহমানির রাহিম ।
মৃত ভূমি জীবিত করেন শস্য ফলান মহামহিম ।
খেজুর - আঙ্গুর বাগানে ফলান দিয়ে পানির স্রোতে,
মনের সুখে খাও সেসব, তৈরী কি করেছ কি তোমাদের হাতে ?
উদ্ভিদ ,মানুষ ,আরো কত কী তৈরি করেছেন জোড়া,
চন্দ্র ,সূর্য ,গ্রহ নক্ষত্রের কক্ষপথ করেছেন খাড়া।
দিবারাত্রি মোদের লাগি বিশ্রামেরই ত‌রে,
দূর-দূরান্তে যেতে পারি যানবাহনে চড়ে ।
নৌযানে ঝড়ের কবলে ডাকি তারে বারে বারে ,
ভুলে যায় সেই স্রষ্টার, বিপদমুক্ত হলে পরে ।
 দুনিয়া আখিরাতের শাস্তির কর ভয় ,
উপদেশ আসলে মানুষ কেন এমন বিমুখ হয় ।
দানের কথা আসলে পরে ,কেন দিব ?কাফের বলে,
আল্লাহ তোমায় অর্থ দিলে, দানে তোমার মুক্তি মেলে ।
ওরা বলে ,কেয়ামতের অঙ্গীকার কখন পূর্ণ হবে ?
ভীষন গর্জন আসবে যবে ,পরিবারে ফেরার সময় নাহি পাবে ।

২২ অক্টো, ২০২০

স্মৃতি - কবিতা

লেখক - বেরসিক-. সময়কাল ১৯৮৪

হে অম্লান অক্ষয়ী স্মৃতি, 
তুমি আবহমান কাল ধরে, 
মানব মানস পটে জাগরুক থেকে
ঝরিয়েছ অশ্রু, ফুটিয়েছ হাঁসি অধরে। 
তুমি অতীত বরতমানের যোগ সুত্র,
তুমি আনন্দ, তুমি বেদনা মানব মনে।
কাজে উদ্দৌম আর হতদ্দৌম সৃষ্টিতে
তুমি অগ্রনী ভুমিকা কর পালন।
আমারে দিও তুমি প্রান শক্তি
শুধু মোর এই নিবেদন। 

১৯ অক্টো, ২০২০

আশা - কবিতা

লেখক -বেরসিক       সময়কাল১৯৮৪


হে মায়াবিনি আশা,
তোমার কোহেলিকা মহে 
আজ ও বেঁচে আছি এ ভবে,
তুমি বন্ধু, তুমি প্রিয়তমা নিঃসন্ধেহে।

তুমি পথ হারার দাও পথের সন্ধান, 
তুমি মুমূর্ষুর দাও প্রান। 
দুঃখের দিনের তরী তুমি,
তুমি হতাশার যান। 

হে প্রানবন্ত আশা, 
তোমার কুহুকে চলেছি ভেসে
কঠিন প্রস্তর প্রাপ্তির উদ্দেশ্যে,
পৌঁছাবে কি মরে ? 
মনের কিনারে ভেসে থাকা 
ক্ষীণ আশার পাশে। 

তোমার মহে জগতের কে না ছুটেছে
ছাত্রের অধ্যায়ন,তাঁতীর বয়ন,
কর্মীর কর্ম ,ধার্মীকের ধর্ম
সবই তো তোমার মাঁয়ার বাঁধন ,
হে ছলনাময়ী, 
তোমার পরাজয় যেখানে 
আমাদের মরন সেখানে। 
তবুও হে মায়াবিনী আশা 
তোমারে  রাখিব স্মরনে। 


১৬ অক্টো, ২০২০

প্রতিশ্রুতি-কবিতা

লেখক- বেরসিক ১৯৮৪-৮৫

হে মহান স্বাধীনতা, তুমি বহু যুগের সাধনা,
শত মা-বোনের অশ্রুসিক্ত, বাষ্পাপ্লুত হ্রদয়ের বাসনা। 

শত শহিদের রক্তে রাঙ্গিয়ে, উড়ায়ে রঙ্গিন পতাকা,
মুক্ত করেছ পরাধীনতা, হে মহান স্বাধীনতা। 
তোমার শুভাগমনে, জাগিল মনে নতুন  উদ্দীপনা । 
শত সহস্র প্রতিজ্ঞা  মনে, অম্লান রাখিব তোমারে 
হে মহান স্বাধীনতা। 
 
See the source imageImage result for Bangladesh flag PNG

Feartured Post

জামায়াত–শিবিরের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া যাবে অনলাইন ডেস্ক

  কলকাঠি রাজনীতি ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জামায়াতের dhaka-post জ্যেষ্ঠ প্রতিবেদক ১ আগস্ট ২০২৪, ১৭:৩৩ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি...

জনপ্রিয় পোস্ট