বেরসিকের টুকরো খবর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বেরসিকের টুকরো খবর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

১৫ সেপ, ২০২১

বেরসিকের টুকরো খবর ১৫০৯২০২১

  অনেক দিন পর বেরসিকের পুরাতন কথা নতুনভাবে মনে পড়ায় কষ্ট অনুভব করলো। দীর্ঘদিন ধরে স্ত্রী বলছিল আমার ছেলেরা বড় হলে তোমার সাথে আর আমি নাই। ক'দিন ধরে স্ত্রী বেশ ঝামেলা পাকাচ্ছে এবং খুব অসন্তোষ প্রকাশ করছে। 

বেরসিক ভাবছে সেই পুরাতন পরিকল্পনা নতুন করে নয় তো। আবার এটাও ভাবছে তার ছেলেরাও তো বড় হয়েছে। 

আবার ভাবছে আল্লাহ যা করবেন তা তার মংগলের জন্যই। 





৫ ফেব, ২০২১

বেরসিকের টুকরো খবর

 । বেরসিকের আতংক, কি জানি কখন মেজাজ বিগড়ে যাবে। ঃ-

একবার বেরসিককে তার স্ত্রী বলল, আমার গামছা কেউ ব্যবহার করবে না। ঠিক ঠিক বেরসিক স্ত্রীর গামছা ব্যবহার করেনি। দুদিন পর স্ত্রী দেখল সে গামছা ব্যবহার করেনি। সে অমনি গামছাটা টেনে ছিড়ে ফেলল। এবং বলল, আমি বলেছি আর তাই তুমি গামছা ব্যবহার করনি আমি ও ব্যবহার করবো না। 

৪। বেরসিকের দুর্দিন ঃ

  করোনার ঊর্ধ্বগতির  মধ্যে বেরসিক অফিস বন্ধ করে বাড়ি চলে যায়। কয়েকদিন পর অফিসের বড় বস ফোন করে বললেন অনেক দিন ছুটি হয়ে গেল। আপনি তাড়াতাড়ি অফিসে যোগ দেন। এদিকে যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। স্ত্রী বলল, আরো একদিন থেকে যাও। বেরসিক এতে স্ত্রীকে বকা দিল।আর তাতেই হল সর্বনাশ । বেরসিকের স্ত্রী প্রায় এক সপ্তাহ হল কথা বন্ধ করে দিয়েছে। 

বেরসিক অফিসের উদ্দেশ্যে পরের দিন ভোর চারটায় অটো রিকশা নিয়ে যাত্রা শুরু করে ১৪০ কিলোমিটারের পথ। পরে ফেরি, কুরিয়ার সারভিসের গাড়ি, রিকশা,বাস এবং হেটে ই ঢাকায় পৌঁছান। 

এদিকে স্ত্রী বলেছে বেরসিক চাকুরী থেকে অবসর না নেওয়া পর্যন্ত কথা বলবেনা। আর বেরসিক ভাবছে চাকরি থাকা কালিন এমন ব্যবহার। চাকরি না থাকলে তো পাত্তাই দিবে না। বুড়ো বয়সে এ জ্বালা সহ্য হবে তো?  


 

২০ ডিসে, ২০২০

বেরসিকের টুকরো খবর ঃ

এক সকালে বেরসিক মোবাইলে আল কুরআন পড়ছিল।  স্ত্রী বলল, তুমি মোবাইল চালাচ্ছ অথচ আমাকে একটু সময় দিচ্ছ না। বেরসিক বলল, আমি কুরান তেলাওয়াত করছি। কিন্তু কে শুনে কার কথা। বলল, মোবাইলে কুরান পড়তে হবে কেন?  বেরসিক তাড়াতাড়ি মোবাইল বন্ধ করে দিল। 

স্ত্রীর উদ্দেশ্যে বেরসিকের কবিতা ঃ-

তুমি না থাকলে আমি হয়ে যাই এলো মেলো,

অফিসে যাওয়ার সময় চুল দাঁড়ি থাকে অগোছালো।

তুমি বলে দিতে শারট প্যান্টএর বোতাম খোলা,

গায়ে তেল মাখানো মনে করে দিতে হলো।

এ সব কিছু কি যায় ভোলা,

তুমি না থাকলে আমি পাগল পোলা।

যতই মেজাজ দেখাও কি না,

তুমি না থাকলে আমার কেন যে চলেনা।

Feartured Post

আজমা ও কাশিতে খাবার

 অ্যাজমা ও কাশির সমস্যা নিয়ন্ত্রণে রাখার জন্য একটি নিরাপদ খাদ্যাভ্যাস ও বর্জনীয় খাবারের তালিকা নিচে দেওয়া হলো। আপনার সুবিধার্থে এটি প্রিন্ট...

জনপ্রিয় পোস্ট