অকালেই ঝরে গেল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অকালেই ঝরে গেল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

৯ মার্চ, ২০২২

অকালেই ঝরে গেল সিয়াম

  বরিশালের বরগুনার বেতাগীতে গ্রামের বাড়ি। বাবা-মায়ের একমাত্র পুত্র সন্তান। নাম সিয়াম। ষষ্ঠ শ্রেণির একজন ভালো ছাত্র ছিল।পড়ত শহিদ পুলিশ স্মৃতি কলেজ, মিরপুর ১৪ এ। আমার ছেলের ভালো বন্ধু ও।ওর মায়ের সঙ্গে কয়েকবার দেখা হয়েছে। খুব ভাল। আমার ছেলের স্কুলে যাওয়া আসায় সহযোগিতা করেছিলেন। ভুলতে পারব না। 

  বাবা বেসরকারি প্রতিষ্ঠান এ চাকরি করত।করনা- ১৯ এর ঝড়ে চাকরি হারালেন। অনেক চেষ্টা করে ও সচ্ছলতা আনতে পারেন নি পরিবারে। অগত্যা স্ত্রী ও সসন্তানকে গ্রামের বাড়ি পাঠালেন। ছেলেকে ভর্তি করলেন গ্রামের স্কুলে। ছেলে বলেছিল বাবা আমাকে মাদ্রাসায় ভর্তি করে দাও। না হলে আল্লাহর কাছে ঠেকে যেতে পার।আল্লাহ মাপ করুক হয়তো জবাব নাও দেওয়া লাগতে পারে। 

  বাবা ঢাকাতে রইল। মা ছেলে গ্রামের বাড়ি। গত শুক্রবার ০৪/০৩/২০২২ নামজে যাওয়ার জন্য গোসল করতে গেল। শহরে বড় হয়েছে। সাতার কাটতে জানেনা। আধা ঘণ্টা পর পুকুরে লাশ পাওয়া গেছে। পানি খুব কম।পানির পরিমাণ  শুনেছি হাটুর একটু বেশি। নাক মুখ দিয়ে রক্ত বের হয়েছিল। ২০২১ সনে সিয়ামের নানা-নানি মারা যায়, বাবা চাকরি হারায়। 

   সন্তান হারানোর সময় ধৈর্য ধারণ করা : সন্তান হারানো মাতা-পিতা সন্তান মারা যাওয়ার পর যদি ধৈর্যধারণ করে এবং আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকে। আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে থাকেন। রাসুল (সা.) বলেছেন, ‘‘কোনো বান্দার কোনো সন্তান মারা গেলে তখন আল্লাহ তাআলা তাঁর ফেরেশতাদের প্রশ্ন করেন, তোমরা আমার বান্দার সন্তানকে ছিনিয়ে আনলে? তারা বলে, হ্যাঁ। ...পুনরায় তিনি প্রশ্ন করেন, তখন আমার বান্দা কি বলেছে? তারা বলে, সে আপনার প্রতি প্রশংসা করেছে এবং ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ পাঠ করেছে। আল্লাহ তাআলা বলেন, জান্নাতের মধ্যে আমার এই বান্দার জন্য একটি ঘর তৈরি কোরো এবং তার নাম রাখো বাইতুল হামদ বা প্রশংসালয়। ” (তিরমিজি, হাদিস : ১০২১)

  আমার জানা মতে তার বাবা-মা উভয়ই খুব ভাল।আল্লাহ ধর্য্যশীলদের পুরস্কার দিবেন।আর কিয়ামত অবশ্যই সংঘটিত হবেই।নিষ্পাপ ছেলের সুপারিশে আল্লাহ যেন তাদেরকে বেহেশত দান করেন। আমিন।

 



Feartured Post

জামায়াত–শিবিরের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া যাবে অনলাইন ডেস্ক

  কলকাঠি রাজনীতি ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জামায়াতের dhaka-post জ্যেষ্ঠ প্রতিবেদক ১ আগস্ট ২০২৪, ১৭:৩৩ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি...

জনপ্রিয় পোস্ট