১৮ মে, ২০২২

বেরসিকের অবসর - কবিতা

 কথায় আছে-  ,শেষ ভালো যার সব ভালো তার  ।

 পেয়েছি যোগ্য উপ-মহাব্যবস্থাপক বিদায় বেলার ।

অফিসের কাজ, কম্পিউটার শেখা,

ধর্মে প্রেরণা দিয়েছে যারা, 

 রেজাউর, আক্তার, হাবীব, নজরুল  স্যার 

আরও অনেক সহকর্মীরা।


আমি আছি আজ সংগে তাদের

আগামী কাল  আর থাকব না,

তারা যে আমার কত কাছের ,

বলে তা শেষ করতে পারব না।  


অবসর   শেষে গেছে,  একাকিত্ত এসে,

আর নাই কর্মে ,লেগে পড়ি ধর্মে ।

আল্লাহ্‌র কাছে ক্ষমা চাই,এসে জীবন-নদীর পাড়ে,

ঈমানের সাথে যেন যেতে পারি এ দুনিয়া ছেড়ে। 


শ্রদ্ধেয় স্যার, সহকর্মী ভাই-বোন  যারা,

জীবন ত মোদের  কেবলই ভুলে ভরা।

শেষ করছি দোয়া চেয়ে সবার তরে, 

দিবেন সবাই একে অপরে ক্ষমা করে।




কোন মন্তব্য নেই:

Feartured Post

আজমা ও কাশিতে খাবার

আদা , মধু, লেবুর রস, কুসুম গরম পানি, এবং রসুন বুকে জমে থাকা কফ ও সর্দি কমাতে দারুণ কার্যকর। এসব খাবার গলার কফ তরল করতে এবং গলা পরিষ্কার রাখ...

জনপ্রিয় পোস্ট